সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গুলি ও বিস্ফোরকসহ সন্ত্রাসী শামীম গ্রেফতার | চ্যানেল খুলনা

গুলি ও বিস্ফোরকসহ সন্ত্রাসী শামীম গ্রেফতার

অনলাইন ডেস্কঃ নগরীর খালিশপুর থানা পুলিশের অভিযানে রবিবার দুপুর সাড়ে ১২টায় উত্তর কাশিপুর বাইতিপাড়া রেললাইনের পাশ থেকে সন্ত্রাসী শামীম হোসেন (২০) আটক করা হয়েছে। আটক ভ্যাক্তির কাছ থেকে গুলি ও বিস্ফোরকসহ বেশ কিছু দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা ৪টার দিকে কেএমপি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাশিপুর বাইতিপাড়া রোডে (রেললাইনের পাশে) অবস্থিত লিটন শেখ এর বাড়ি থেকে সন্ত্রাসী শামীম হোসেন (২০), পিতা- মোঃ লিটন শেখকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে ২২ রাউন্ড পিস্তলের গুলি, ০৫ টি শটগানের কার্তুজ, ০৯ টি ককটেল সদৃশ্য বস্তু, ১০ টি টিনের কৌটা, ৩০ টি স্টিলের তৈরী বল, ২০ গ্রাম গন্ধক, ২০ গ্রাম পটাস ও ১২০ গ্রাম পাথরের কুচি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।