সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পাটের গুদামে আগুন,লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি | চ্যানেল খুলনা

তালায় পাটের গুদামে আগুন,লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার তালায় পাটের গুদামে আগুন লেগে প্রায় দু’শত মন পাট পুড়ে ভুস্মিভুত ও
পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের নিজ বাড়ীতে রক্ষিত পাটের গুদামে আগুন লাগে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরে রক্ষিত প্রায় দু’শত মন পাট পুড়ে ভস্মিভুত হয়েছে। সাথে সাথে ৫টি গরুও আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত তা জানা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা, খুলনায় আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।