সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় করোনায় মৃত্যু যুবকের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

তালায় করোনায় মৃত্যু যুবকের দাফন সম্পন্ন

সাতক্ষীরার তালায় করোনায় আক্রান্ত মৃত্যু যুবক জাহাঙ্গীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত হয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি উত্তর নলতা গ্রামের ছমির মোড়লের ছেলে। তিনি বগুড়ায় ব্র্যাক ব্যাংকে কমর্রত ছিলেন।
নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম জানান, সর্বশেষ ঈদের ছুটিতে জাহাঙ্গীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। কর্মস্থলে ফিরে গত এক সপ্তাহ আগে করোনা সংক্রমিত হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।