সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসএসসি'র ফরম পূরণের সময় ২৩ জুন পর্যন্ত বাড়ল | চ্যানেল খুলনা

এসএসসি’র ফরম পূরণের সময় ২৩ জুন পর্যন্ত বাড়ল

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা আগামী ২৩ জুন পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। তবে এই সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হলাে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন।
২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের সব কাজ সম্পন্ন করতে হবে। পরে ফরম পূরণের আর কোনো সুযােগ থাকবে না।
এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বাের্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযােগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযােগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বোর্ড থেকে।
জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এরমধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।
বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ওই সময় বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ দিয়ে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়। এরপর আরেক দফা সময় বাড়ানোর পর তৃতীয় দফায় ২৩ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।