সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার | চ্যানেল খুলনা

আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ৬৯ জন আত্মসমর্পনকারী বনদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার ( ৯ মে) বেলা ১১ টায় উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। র‌্যাব-৮ বরিশালের অপারেশনস্ অফিসার এএসপি সঞ্জয় কুমার সরকার এসকল ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

ঈদ সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু, বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।