সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে যাওয়ার প্রয়োজনে ভারতীয়দের ঢাকাস্থ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ | চ্যানেল খুলনা

দেশে যাওয়ার প্রয়োজনে ভারতীয়দের ঢাকাস্থ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে যাওয়ার প্রয়োজন হলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতে ব্যাপকভাবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় দেশটির সঙ্গে থেকে সোমবার (২৬ এপ্রিল) ১৪ দিনের জন্য বাংলাদেশ সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ায় ভারতীয় হাইকমিশন থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘বাংলাদেশি কর্তৃপক্ষ সিদ্ধান্তটি আমাদের জানিয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে যাওয়ার প্রয়োজন হলে তাদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।’

এতে জানানো হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। এমন সময়ে ভারতীয়দের কারও দেশে যাওয়ার প্রয়োজন হলে তারা হাইকমিশনের cons1.dhaka@mea.gov.in এবং cons.dhaka@mea.gov.in- এই দুটি ই-মেইলে অস্থায়ী ভ্রমণ পরিকল্পনা পাঠাতে পারেন।’

ই-মেইলে ভারতীয় নাগরিকদের নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, ই-মেইল এড্রেস, বাংলাদেশে যোগাযোগ নম্বর, গমনস্থল (বেনাপোল-আখাউড়া) এবং যাত্রার তারিখ উল্লেখ করে দিতে বলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।