সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মিঠাবাড়িতে নারীর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় মিঠাবাড়িতে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় তালা উপজেলায় ফসলের ক্ষেতের ধারের ড্রেনে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
পাটকেলঘাটা থানার এস আই আব্দুস সবুর জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, উদ্ধারকৃত মরদেহটি স্থানীয় গৃহবধু ফেরদৌসী পারভিনের (৪৫)। এই গৃহবধুর দুই স্বামী আছে প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ ও দ্বিতীয় স্বামী আব্দুস সবুর। ফেরদৌসি থাকতেন প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ’র কাছে। কিন্তু তার সন্তানদের সাথে ফেরদৌসীর জমির ফসল নিয়ে মতবিরোধ ছিল। সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতের ড্রেনে ফেরদৌসির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।