সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে কুম্ভমেলায় অংশ নিয়ে আক্রান্ত ২ হাজার পুণ্যার্থী | চ্যানেল খুলনা

ভারতে কুম্ভমেলায় অংশ নিয়ে আক্রান্ত ২ হাজার পুণ্যার্থী

ভারতে কুম্ভমেলায় স্বাস্থ্যবিধি না মেনে লাখ লাখ পুণ্যার্থী অংশ নেয়ায় প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। এপর্যন্ত প্রায় দুই হাজার শনাক্ত ও এক সাধু মারা গেছেন। এমন পরিস্থিতিতে প্রতীকী কুম্ভমেলা আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড গড়ছে ভারত। এমন পরিস্থিতিতেও থেমে নেই দেশটির উত্তরাখন্ডের হরিদ্বারে কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের ঢল। এতে অংশ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দুই হাজার পুণ্যার্থী ও ৮০ জন সাধু। আক্রান্ত শনাক্তে প্রতিদিন বিভিন্ন আখড়ায় চলছে করোনা টেস্ট। কুম্ভমলায় অংশ নেয়া পুণ্যার্থীদের অনেকেরই শনাক্ত হচ্ছে করোনা।

মাস্ক না পরেই লাখ লাখ পুণ্যার্থী অংশ নিচ্ছেন পুণ্যস্নানে। মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব। তারপরও এখানে আসার ব্যাপারে আগ্রহের কমতি নেই ভক্তদের। তারা বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার ভয় ছিল, তবে আমরা অনেক সতর্কভাবেই পুণ্যস্নানে অংশ নিয়েছিলাম। বাড়িতে যতটা সাবধানে থাকতাম, এখানে এসে তার চেয়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন করেছি আমরা।’
করোনার এই সময়ে কুম্ভমেলার আয়োজন ঠিক হয়নি বলছেন মেলার স্বাস্থ্য কর্মকর্তা। কুম্ভমেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্জুন সিং সেঙ্গার বলেন, ‘করোনা মহামারিতে কুম্ভমেলা আয়োজন করা একেবারেই ঠিক হয়নি। যেখানে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বারবারই এমন বড় জমায়েত না করতে সতর্ক করে আসছিল।’
এখনো প্রতিদিনই ২৫ হাজারের বেশি মানুষ আসছেন কুম্ভমেলায়। আগামী ২৭ এপ্রিল শেষ পুণ্যস্নানে অন্তত ২০ থেকে ৩০ লাখ মানুষ অংশ নিতে পারেন বলে আশা করছেন আয়োজকরা।
তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় করোনার বিপর্যস্ত সময়ে কুম্ভমেলা প্রতীকীভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখের বেশি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।