সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। শনিবার ভোর রাতে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন,কার্লিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মুন্না (২৫)।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। তালা থানার শুভাষিণী এলাকায় তাদের পিকআপ পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়েছে বলে জানান ওসি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।