সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

করোনা (কোভিট-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস/মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্প অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, তালা উপজেলা ডেইরি সমিতির সভাপতি অরবিন্দ কুমার মন্ডল ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুফল মন্ডল প্রমুখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।