সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান অবস্থায় ভারতের সাথে কোন বাণিজ্য নয়: ইমরান খান | চ্যানেল খুলনা

বর্তমান অবস্থায় ভারতের সাথে কোন বাণিজ্য নয়: ইমরান খান

ভারতের সাথে চলমান সম্পর্কে কোন ধরনের বাণিজ্য না করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (৩ এপ্রিল) পাকিস্তানের ডন পত্রিকায় এ বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ এপ্রিল) বেশ কয়েকটি প্রস্তাবনা রাখা হয় পাকিস্তানের ইকোনোমিক কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে। যেখানে ভারত থেকে তুলা ও চিনি আমদানির বিষয়টিও ছিল।

কিন্তু প্রস্তাবনার পরপরই তা বাতিল করে দেন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রীপরিষদের সদস্যরা। একই সাথে অন্য কোন দেশ থেকে কম মূলে্য তুলা এবং চিনি আমদানি করা যায় কিনা সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তার অর্থনৈতিক দলকে নির্দেশনা দেয়া হয়।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের স্বতন্ত্র রাজ্যের অধিকার বাতিলের পর থেকে ভারতের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়। তারপর থেকে নতুন কোন বাণিজ্য চুক্তিও করা হয়নি। এমনকি ২০২০ সালে ভারত থেকে যে কোন ঔষধ আমদানিতেও নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।