সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের শীর্ষ সামরিক শক্তি এখন চীন | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের শীর্ষ সামরিক শক্তি এখন চীন

বছরব্যাপী বৈশ্বিক মহামারি করোনার উপর্যুপরি ধাক্কায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা।
বিশ্বের চরম মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। সবচেয়ে বেশি ও বৃহৎ সামরিক বাজেট খরচ করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থেকে চীনকে টক্কর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহৎ দেশগুলোর সেনাবাহিনীর শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষাসংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’।

‘মিলিটারি ডিরেক্ট’ পরিচালিত সমীক্ষার শিরোনাম ছিল— ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’।

সেই সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চীন। মজার বিষয় হলো— সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও যুক্তরাষ্ট্রের অবস্থান চীনের পরে।

চীনের চেয়ে ৮ পয়েন্ট কম পেয়ে ৭৪ পয়েন্ট নিয়ে বিশ্বের সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র।

যথারীতি তালিকায় তৃতীয় স্থানে মহাশক্তিধর সাবেক সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়া। রুশ সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। তাদের পয়েন্ট ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।