সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ও শেষ দিনের কর্মশালা অনুষ্ঠিত। ২২ মার্চ সোমবার সকাল ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে দিনব্যাপী তৃতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এবং হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব এম. আমিনুর, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং মঞ্চে আরো উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পটভূমি; চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষমাত্রাসমূহ এবং এ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষ দিনের কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের ১০ম গ্রেডের কর্মকর্তাগণ অঅংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।