সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার খলিলনগর ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়ায় প্রণব ঘোষ বাবলুকে সংবর্ধণা | চ্যানেল খুলনা

তালার খলিলনগর ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়ায় প্রণব ঘোষ বাবলুকে সংবর্ধণা

সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নৌকা প্রতীক পাওযায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গণ-সংবর্ধণা দিয়েছেন ইউনিয়নবাসী।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে নৌকার টিকিট নিয়ে ফেরার পথিমধ্যে উপজেলার হাজরাকাটি বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রণব ঘোষ বাবলু। সংবর্ধণা শেষে কয়েশ শত মটর সাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।

খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শত শত মটরসাইকেল, ব্যাটারী ভ্যান, ইঞ্জিন ভ্যান ও ইজিবাইক যোগে হাজার হাজার লোক শোডাউনে অংশগ্রণ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।