সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় পুকুর থেকে উদ্ধার হলো ৪০০ বছর আগের মূর্তি | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পুকুর থেকে উদ্ধার হলো ৪০০ বছর আগের মূর্তি

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন পিতলের মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকার ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীরা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় ওই মূর্তির উপর কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি ৪০০ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।