সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হেগের আদালতে যুক্তরাষ্ট্রের পরাজয়, গুনতে হচ্ছে জরিমানা | চ্যানেল খুলনা

হেগের আদালতে যুক্তরাষ্ট্রের পরাজয়, গুনতে হচ্ছে জরিমানা

নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক একটি আদালতে ইরানের দায়ের করা মামলায় হেরে গেছে আমেরিকা। আদালতের রায় অনুসারে ইরানকে এখন তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দিতে হবে। ১৯৮১ সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘনের দায়ে আমেরিকার বিরুদ্ধে ওই মামলা করেছিল ইরান।

আলজিয়ার্স চুক্তি অনুসারে, আমেরিকায় আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দেয় কিংবা সময়ক্ষেপণ করে। এরপর ইরান হেগের আদালতে মামলা করে।

বুধবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্রের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে। যে কারণে আমেরিকা এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য।

১৯৮২ সালে ইরান ওই মামলা করে। ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুল জারি করে। চূড়ান্ত রায়ে ইরানকে দুই কোটি ৯০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আর অর্থ দিতে দেরি হলে আরও ৮০ লাখ ডলার দিতে হবে।

হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও আমেরিকা দু’দেশই তিনজন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল। পার্সট্যুডে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।