সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ছয় জাহাজে ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা | চ্যানেল খুলনা

ছয় জাহাজে ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর ৬টি জাহাজযোগে ২২৬০ রোহিঙ্গা এখন ভাসানচরের পথে রয়েছেন।
আজ বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪টি জাহাজে রোহিঙ্গাদের তোলা হচ্ছে। ১১টা থেকে ১২টার মধ্যে এই জাহাজগুলোও ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম ধাপে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে।

সকাল ১০টায় চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন দপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৪ দফায় প্রায় ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। এবার পঞ্চম দফায় আজ স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন ২২৬০ রোহিঙ্গা।
এই রোহিঙ্গাদের মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরের পর উখিয়া থেকে ২১টি বাসযোগে এসব রোহিঙ্গা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন, তৃতীয় দফায় ২৯ ও ৩০ জানুয়ারি ৩ হাজার ২০০ জন এবং চতুর্থ দফায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। মূলত ভাসানচরে উন্নত বসবাসের সব রকম সুযোগ সুবিধা থাকায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা ভাসানচর যেতে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।