সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল পদযাত্রা | চ্যানেল খুলনা

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল পদযাত্রা

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহর থেকে উপকুলীয় উপজেলা শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত বাইসাইকেল র‌্যালীর মাধ্যমে “জলবায়ু পদযাত্রার” উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ পদযাত্রা শুরু।
পদযাত্রার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ব্যাপকভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে, সচেতন হতে হবে। সারা বিশে^ জলবায়ুর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারনে ঋতুর পরিবর্তন ঘটেছে। ফলে ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। #

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।