সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস | চ্যানেল খুলনা

তালায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস

লবন সহিষ্ণু আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর সাতক্ষীরা তালায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান সরকাররের অর্থায়নে, বেসরকারী সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপন এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র এর বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তালা সদরে মুড়াকলিয়া গ্রামে মোঃ আসাদুল ইসলামের মাঠে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।
এসময় প্রদীপনের নির্বাহী পরিচালক মো: ফেরদৌসুর রহমান,প্রদীপনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ দুর্গাপদ সরকার,প্রদীপনের মাঠ সংগঠক তনুজ গোলদার,মাঠ সহকারী মুর্শিদা বেগম, পূর্নিমা দাশ, মেরি দাশ, হালিমা বেগম, সালমা বেগম, সালমা খাতুনসহএলাকার সুবিধাভোগী কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠদিবসে আসাদুল ইসলাম জমি থেকে প্রতি হেক্টরে বারী ৭২ জাতের ২৭ টন, বারী-৭৮ জাতের ২৯.৫ টন, ডায়মন্ড জাতের ২১টন আলুর উত্তোলন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।