সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা | চ্যানেল খুলনা

তালায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা তালায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, তালা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সহযোগী মুক্তিযোদ্ধা তালা উপজেলা শাখা, আনসার ভিডিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি,মুক্তিযোদ্ধা লীগ,তালা প্রেসক্লাব, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা উত্তরণ, তালা স্বাস্থ্য কমপ্লেক্স,তালা মহিলা কলেজ,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থাসহ সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা একুশের প্রথম প্রহর রাতে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ।

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।