সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ ফেব্রুয়ারি নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

২১ ফেব্রুয়ারি নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। জুম বাংলাদেশ স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, শহীদ দিবস উপলক্ষে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর আশপাশের এলাকায়ও এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশ, র‌্যাব এ নিয়ে কাজ করছে। গোটা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।