সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার উৎস নিয়ে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল | চ্যানেল খুলনা

করোনার উৎস নিয়ে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল

করোনাভাইরাসের উৎস অনুসন্ধান করতে চীনে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তদন্ত দল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, উহান শহরের ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়ে যে তথ্য ছিল, তার কোনো ভিত্তি নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো টিমের প্রধান পিটার বেন এমবার্ক বলেন, চীনের উহান শহরের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি অতিমাত্রায় অসম্ভব। ভাইরাসের তথ্য উৎস শনাক্তে আরো বেশি কাজ করা প্রয়োজন।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনা মহামারি শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এ পর্যন্ত দুই কোটি ৩০ লাখের বেশি মানুষ মারা গেছে।

বিশেষজ্ঞদের ধারণা ভাইরাসের উৎস বাদুর এবং এই বাদুর থেকে অন্য প্রাণির মাধ্যমে এটি মানুষে সংক্রমিত হয়েছে।

ড. এমবার্ক বলছেন, এটি প্রথম সম্ভবত প্রাণীতে হয়েছিল, পরে তা মানুষের মধ্যে ছাড়ায়; তবে এটি এখনো সঠিক তথ্য নয়।

তিনি জানান, প্রাণী থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনও ‘প্রক্রিয়ার মধ্যে’ রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।