সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় ৫ জনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ৫ জনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড

সাতক্ষীরায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৫ জনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি ) জেলার সদর থানা ও কলারোয়া থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল এবং আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইন্সপেক্টর সাতক্ষীরা বিএসটিআই এবং সেনেটারি ইন্সপেক্টর সাতক্ষীরা এর যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ঝুরিভাজা ও মুড়ি উৎপাদন করার অপরাধে গোপিনাথপুরের বিজন বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মেয়াদবিহীন জারে পানি বাজারজাত করার অপরাধে তৌফিকুজ্জামান লিটুকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দক্ষিন কাটিয়া মাস্টারপাড়ার শারমীন আক্তারকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই অপরাধে লস্কার পাড়ার মোঃ আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং লাবসার মোঃ আলতাফুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রাতে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।