সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাব-রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদারের পকেটে মিললো ঘুষের ৭৪৬১৪ টাকা | চ্যানেল খুলনা

সাব-রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদারের পকেটে মিললো ঘুষের ৭৪৬১৪ টাকা

মেহেরপুর: সকাল থেকেই ছদ্মবেশে দুদকের একটি দল মেহেরপুর সাব-রেজিস্ট্রার অফিসে অবস্থান নেন। সারাদিন পর্যবেক্ষেণ শেষে ঘুষের বিষয় নিশ্চিত হয়েই বিকেলে শুরু করেন অভিযান।

আর অভিযানের শুরুতেই আটক করেন সাব রেজিস্ট্রি অফিসের ঝাড়ুদার রেজাউল হককে। এরপর তার পকেটে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা।
তার কাছে এত টাকা কেন জানতে চাইলে রেজাউল হক দুদককে জানান, সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের নির্দেশে রেজিস্ট্রি অফিসের মোহরারদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়েছে।

অভিযানের সময় সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের টেবিলের ড্রয়ারে পাওয়া গেছে আরও ৭৬ হাজার টাকা। তবে এই ৭৬ হাজার টাকা সরকারি বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে এ অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সকাল থেকেই দুদকের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে। এক প্রকার নিশ্চিত হয়েই বিকেলের দিকে তারা অভিযানে নামে। এসময় সাব-রেজিস্ট্রার অফিসের ঝড়ুদারের পকেট থেকে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা উদ্ধার করা হয়।

মেহেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মেহেরপুর আরও সংবাদ

গাংনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুরে বিএসটিআই’র অভিযান : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।