সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যে কারণে জাগপার নিবন্ধন বাতিল করল ইসি | চ্যানেল খুলনা

যে কারণে জাগপার নিবন্ধন বাতিল করল ইসি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

২০০৮ সালে জাগপা নিবন্ধন পেয়েছিল। একযুগ পর সেই নিবন্ধন হারানোয় এখন আর তাদের দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ থাকল না।

জাগপা নিবন্ধন হারানোর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত দল থাকল ৩৯টি। এর আগে গত নভেম্বরে পিডিপির নিবন্ধন বাতিল করা হয়।

গত ১৯ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিলের বিষয়ে ইসিতে শুনানি হয়। সেখানে জাগপার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয় যে, এক-তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় তাদের কোনো দলীয় কার্যালয় নেই। ১০০ উপজেলায় ২০০ জন ভোটার সদস্যও তাদের নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে।

এর পর ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান দলটির সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান। পরে তাদের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।