সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা তালায় ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের নির্বাচনী প্রচারণা | চ্যানেল খুলনা

সাতক্ষীরা তালায় ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের নির্বাচনী প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন নিজ এলাকায় প্রচার- প্রচারণা, পথসভা, মোটরসাইকেল শো-ডাউন ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।
রবিবার (৩১ জানুয়ারি) বিকালে ৬নং তালা সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত মোটরসাইকেল শো-ডাউন যাত্রা শুরু হয়। প্রচার- প্রচারণার শুরু করে খেজুরবুনিয়া, শেখের হাট, জাতপুর, শাহাপুর, ব্রিজের মোড়সহ ইউনিয়নের প্রধান প্রধান বাজার প্রদক্ষিণ করে।
এ সময় সরদার জাকির হোসেন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে, ফের ইউনিয়নের উন্নয়নের আশ্বাস দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ^াস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খাঁসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, তালা সদরের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন দীর্ঘ ৫ বছর সফলার সাথে দায়িত্ব পালন করেছেন। এবারও দলীয় মনোনয়ন পেতে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। প্রচার প্রচারণার মাধ্যমে তিনি এবারও সাধারণ ভোটারদের নজরে এসেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।