সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচন কমিশন গণতন্ত্রের সিরিয়াল কিলার: ডা. জাফরুল্লাহ | চ্যানেল খুলনা

নির্বাচন কমিশন গণতন্ত্রের সিরিয়াল কিলার: ডা. জাফরুল্লাহ

নির্বাচন কমিশনকে গণতন্ত্রের সিরিয়াল কিলার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবেরর সামনে ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের’ এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান, তাদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা।

তিনি বলেন, সংবিধান কোনো পুথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মগ্রন্থের মতো পবিত্র। এটা আমার অধিকার রক্ষা করে। কে আমার দেশ চালাবে সেটা নির্ণিত করার অধিকার, আমার ভোটের অধিকার। ভোটের মাধ্যমে এমন একটা সরকার আনতে হবে যে সরকার গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা করবে।

নির্বাচন কমিশনার মাহবুবকে পদত্যাগের আহ্বান জানিয়য়ে তিনি বলেন, ওনার নির্বাচন কমিশনে থেকে লাভ কী? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহ্বান করছি পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কণ্ঠস্বর আছে।

তিনি বলেন, আজ আমাদের সমবেতভাবে রাস্তায় নামতে হবে, আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।