সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

সাতক্ষীরার মাগুরা থেকে এক গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামী শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মাগুরা এলাকায় তার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম বিউটি সাধু (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন সাধুর স্ত্রী ও ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খার মেয়ে।

মামাতো ভাই কনক বিশ্বাস জানান, তার দুলাভাই স্কুল শিক্ষক সাধন সাধুর সাথে অন্য একটি মেয়ের পরকিয়া রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল মঙ্গলবার রাতের কোন এক সময় তার দুলাভাই সাধন সাধু তার বোনকে শ^াসরোধ করে হত্যা করে। এরপর এই হত্যাকে তারা আতœহত্যা বলে প্রচার দেয়। এরপর স্থাণীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সদর থানার পুলিশ সকালে তার লাশ উদ্ধার করেন। নিহত বিউটি সাধুর একটি ৪ বছরের ছেলে রয়েছে। তিনি এ সময় তার বোনের হত্যাকারী উপযুক্ত শাস্তির দাবী জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে নিহত গৃহবধুর স্বামী স্কুল শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার হত্যার আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।