সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিজেপি দশটা মারলে আমরা বিশটা মারব: আব্বাস সিদ্দিকী | চ্যানেল খুলনা

বিজেপি দশটা মারলে আমরা বিশটা মারব: আব্বাস সিদ্দিকী

তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ভারতের ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছেন, আমি বলেছিলাম আসুন, ৪৪টা আসন আমাকে দিন, ২৫০টা আপনি নিন। কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে, গায়ের জোর দেখাচ্ছে। মিথ্যে মামলা দিচ্ছে। আর বলছে, বিজেপি চলে আসবে। ওদিকে বিজেপিও আবার বলছে, মারব। উনি দরজা খুলে বলছেন, চলে এসো চলে এসো। যেই হুড়মুড় করে ঢুকেছি, অমনি তালা মেরে দিয়েছে। আর বেরোনোর কথা বললেই বলছে, বিজেপি আছে। এক, দুই, তিন বছর ধরে ওইভাবেই ফেলে রেখে দিচ্ছে। আসলে বিজেপির জুজু দেখিয়ে জেলে ভরছে প্রশাসন। বিজেপি যদি যদি দশটা মারে, আমরাও হাতে চুড়ি পরে নেই, বিশটা মারব।

ফুরফুরা পীরজাদা বলেন, আসন্ন বিধানসভা ভোটে মালদা জেলায় ৬টি আসনে প্রার্থী দেওয়া হবে। তবে যদি অন্য দলের সঙ্গে সমঝোতা হয়, সেক্ষেত্রে সমঝোতার সূত্রে আসন সংখ্যা কমতে পারে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি লাগাতার সংখ্যালঘু এলাকার সভা থেকে আদিবাসী, দলিত ও মুসলিমদের নিয়ে ফ্রন্ট গঠনের কথা বলে আসছিলেন। এর মাঝে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাসের সঙ্গে দেখা করেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। দিন কয়েক আগে ‘ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট’ দলের ঘোষণা করেছেন আব্বাস। ওই দিনই বাম-কংগ্রেসের জন্যে দরজা খোলা রেখেছিলেন তিনি।

সূত্রের খবর, সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকির জনপ্রিয়তা আঁচ করে তাকে ‘ধর্মনিরপেক্ষ’ জোট নিতে উৎসাহী বাম-কংগ্রেস।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।