সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বাসহ পাচঁজন নিহত | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বাসহ পাচঁজন নিহত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ে এটি সবচেয়ে বড় ঘটনা।

সিএনএন জানিয়েছে, রোববার শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র‍্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির ‘এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

ঘটনার দিন ভোর ৪টার দিকে একটি ‘৯১১ কল’ পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নম্বর রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচজনের মরদেহ খুঁজে পায় পুলিশ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।