সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষা | চ্যানেল খুলনা

সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষা

করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত থাকা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১০ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে ওই আলোকে পরীক্ষা নিতে চায় সরকার।

সর্বশেষ নবম-দশম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে এ সিলেবাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ মাহফুজ আলী যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা চাওয়া হয়েছিল। আমরা সেই আলোকে সিলেবাসে প্রত্যেকটা চাপ্টার বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত করে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পিএ টু চেয়ারম্যান মো. মোছাদ্দেক হোছাইন যুগান্তরকে বলেন, আমাদের বিশেষজ্ঞদের প্রস্তাবনা (গত রোববার) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন দেয়া হলে শিক্ষাবোর্ডগুলো থেকে তা প্রকাশ করা হবে। সেই আলোকে এ বছরের এসএসসি পরীক্ষার আয়োজন হতে পারে।

প্রসঙ্গত, করোনার উদ্ভূত পরিস্থিতিতে ২০২০ সালের পঞ্চম, অষ্টম ও এইচএসসি পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষের এক মাস পার হতে চললেও এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।