সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

সাতক্ষীরার নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র, আই.জি.এ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক কর্তৃক প্রতিষ্ঠিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে (এন.ডি.ডি) ২১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্জ মো: আনিছুজ্জামান (খোকন)।

এমজেএফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বা উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মো: মকবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: তারিকুল ইসলাম, সমাজসেবক মো: সাইদুল ইসলাম সরদার, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), সমাজসেবক আবু খালেক, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, কর্মকর্তা ও শিক্ষক মো: মোহর আলী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, সমাজসেবক মো: ইব্রাহীম খলিল, বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ পারভেজ সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি এবং খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আব্দুল ওহাব ও একই মেডিকেল কলেজের অধ্যাপক ডা: এস এ মালেক কর্তৃক অনুদান হিসেবে প্রাপ্ত কম্বল ও অর্থ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ।

আয়বর্ধক কাজের জন্য ১০ হাজার টাকা করে প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরির অত্র বিদ্যালয়ের প্রতিবন্ধী ৩ জন শিক্ষার্থী হলো- মাহিম হোসেন, তামিম হোসেন ও নাঈম হোসেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।