সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনে জেতায় স্বামীকে কাঁধে নিয়ে ঘুরলেন স্ত্রী, ছবি ভাইরাল | চ্যানেল খুলনা

নির্বাচনে জেতায় স্বামীকে কাঁধে নিয়ে ঘুরলেন স্ত্রী, ছবি ভাইরাল

গ্রাম পঞ্চায়েত নির্বাচনে স্বামী বিজয়ী হওয়ার আনন্দে তাকে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার খেদ এলাকার পালু গ্রামে। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি হওয়া মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাকমাট্টা দেবী গ্রামবিকাশ জোটের হয়ে ভোটে দাঁড়ান পালু গ্রামের সন্তোষ গৌরব। ফলাফল প্রকাশ হতে দেখা যায়, পয়েন্ট বিকাশ সোসাইটির চেয়ারম্যান রামদাস সাওয়ান্ত ও পালু গ্রামের প্রাক্তন প্রধান বাবান সাওয়ান্তের নেতৃত্বাধীন ওই জোট প্রতিপক্ষ জাকমাট্টা দেবী পরিবর্তন জোটকে ৭ আসনের মধ্যে ৬টিতেই হারিয়েছে।

তার মধ্যে ২২১টি ভোট পেয়ে নিজের প্রতিপক্ষকে ৪৪ ভোটে হারান সন্তোষ। এই খবর পাওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন সন্তোষের স্ত্রী রেণুকা সন্তোষ গৌরব। তারপর স্বামীকে নিজের কাঁধে বসিয়ে পুরো গ্রামে ঘোরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ভাইরাল হয়। এরপরই ওই নারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। এ ঘটনাকে স্বামী ভক্তি ও তার প্রতি ভালোবাসার উদাহরণ বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।