সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভিশংসন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে: ট্রাম্প | চ্যানেল খুলনা

অভিশংসন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের নজিরবিহীন হামলার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। এরইমধ্যে তাকে দ্বিতীয়বার অভিশংসনের প্রক্রিয়া শুরু করায় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘অভিশংসন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ক্যাপিটলে হামলার পর মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রথম জনসমক্ষে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন ট্রাম্প।

অন্যদিকে, সোমবার (১১ জানুয়ারি) হাউস মাইনরিটি লিডার কেভিন ম্যাকার্থি কংগ্রেসে রিপাবলিকানদের জানান, ক্যাপিটলে হামলার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন। সেসময় ট্রাম্প তাকে বলেছেন, সেদিনের ঘটনাটি তার খারাপ লেগেছে এবং এ ঘটনায় তার কিছুটা দায় রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

তবে মঙ্গলবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প যখন বক্তব্য রাখেন, তখন তার কথার সঙ্গে ম্যাকার্থির কথার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প কোনো অনুশোচনাবোধ ছাড়াই বলেন, গত ৬ জানুয়ারির হামলায় তার কোনো দায় নেই।

ট্রাম্প জোরালোভাবে দাবি করেন, ক্যাপিটলে হামলায় উসকে দেওয়া অভিযোগে তাকে অভিশংসিত করা হলে আরও সহিংসতা হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।