সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফেনী পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫ কাউন্সিলর | চ্যানেল খুলনা

ফেনী পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫ কাউন্সিলর

ফেনী পৌরসভা নির্বাচনে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এসব ওয়ার্ডে জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী পাওয়া যায়নি।

৩০ জানুয়ারি ফেনী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ জানুয়ারি) ছিল প্রতীক বরাদ্দের দিন। ২৪টি ওয়ার্ডের মধ্যে বাকি ৯টি ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক দেওয়া হয়েছে ৫ মেয়র প্রার্থীকেও।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিএনপির প্রার্থী আলাল উদ্দিন আলাল, এনডিএম প্রার্থী তরিকুল ইসলাম (সিংহ), গোলামুর রহমান আজম (হাতপাখা) ও ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল)।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ী হয়েছেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আশ্রাফুল আলম গীটার, ২ নম্বর ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে কোহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন তসলিম, ৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম তানজিম, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, ১৩ নম্বর ওয়ার্ডে নাছির খান, ১৬ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বাহার, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে হাসিনা আক্তার নিঝুম, ২ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ জেসমিন আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা চৌধুরী সেলি, ৪ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা ও ৬ নম্বর ওয়ার্ডে ফেরদাউস আরা বেগম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।