সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে | চ্যানেল খুলনা

দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে

বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদের ফেরার সুযোগ হয়েছে। ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার।

দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাইরে আটকা পড়ে রয়েছেন, তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।

এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারী, যাদের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডিরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমোদন পূর্বক টিকিট বুকিং করতে পারবেন।

দুবাইয়ের যাত্রীদের অনুমোদনের জন্য ওয়েবসাইট-

https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS ভিসাধারীদের অনুমোদন গ্রহণের ওয়েবসাইট https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa

দুবাই এয়ারপোর্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আবারো একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদের PCR টেস্টের নেগেটিভ রেজাল্টের একটি প্রিন্টকপি সঙ্গে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবিতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।