সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌদি থেকে ছাড়া কোরিয়ার জাহাজ আটক করল ইরান | চ্যানেল খুলনা

সৌদি থেকে ছাড়া কোরিয়ার জাহাজ আটক করল ইরান

পারস্য উপসাগরে সৌদি থেকে ছেড়ে আসা দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান।

সমুদ্র পরিবেশ বিষয়ক আইন ভঙ্গ করার কারণে জাহাজটি আটক করা হয়েছে বলে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে। খবর তেহরান টাইমস ও ইরনার।

হরমুজগান প্রদেশের বন্দর ও সমুদ্র বিভাগের অনুরোধে এবং প্রাদেশিক প্রসিকিউটরের নির্দেশে জাহাজটি আটক করা হয় বলে সোমবার এক বিবৃতিতে আইআরজিসি’র নৌ শাখা জানিয়েছে।

এতে বলা হয়, সৌদি আরবের জুবাইল বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ ছেড়ে আসে। জাহাজটি থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের ক্রু ছিলেন এবং তাদের সবাইকে আটক করা হয়েছে।

বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে। বিষয়টি আরো তদন্তের জন্য ইরানের বিচার বিভাগের হাতে ন্যস্ত করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।