সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বসতভিটায় আগুন লেগে ৩টি বাড়ি ভস্মীভূত | চ্যানেল খুলনা

তালায় বসতভিটায় আগুন লেগে ৩টি বাড়ি ভস্মীভূত

সাতক্ষীরা তালায় রান্না করা চুলার আগুন থেকে বসতবাড়িসহ ৩টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) দুপুরে তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের সোনাই মোড়লের ছেলে আমজাদ মোড়ল, লিয়াকত মোড়ল ও মেয়ে রাশিদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, জাতপুর বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেন টিক্কাসহ পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, আলাদিপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বের হতেই তিনি আগুন আগুন বলে চিৎকার শুনতে পান। এ সময় তিনিসহ এলাকাবাসী দৌঁড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা। তবে তার আগেই আগুনে একই পরিবারে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুযোগ সুবিধা দেয়ার আশ^াস প্রদান করেন তিনি।
ভূক্তভোগিরা জানান, শুক্রবার দুপুরে রান্না করা চুলার আগুন থেকে প্রথমে সূত্রপাত। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই পর পর তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে তাৎক্ষনিকভাবে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।