সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরার কুলিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই, গাঁজা উদ্ধার | চ্যানেল খুলনা

সাতক্ষীরার কুলিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই, গাঁজা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে কুলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কুলিয়ার মাদক ব্যবসায়ী মোমেনা খাতুন মোমের বাড়ি থেকে প্রায় ২০ পুরিয়া গাঁজা উদ্ধার হয়। এসময় অভিযানের বিষয় জানতে পেরে মাদক ব্যবসায়ী মোমে বাড়িতে তালা দিলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিততে তার ঘরের ভিতরে কাঁথার সাথে জড়ানো গাঁজার পুরিয়া উদ্ধার হয়। অভিযানটি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ বদরুল হাসানের নেতেৃত্বে এসআই বিজয় কুমার মজুমদার, এএসআই আলতাফ হোসেন, মরিুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। অভিযান কালে কুলিয়া এলাকার আমির আলীর ছেলে মিঠুন হোসেন ও যশোরের বাশঘড়ি গ্রামের মৃত জালাল মোড়লের ছেলে মাসুদ মোড়লকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।