সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনোনিত | চ্যানেল খুলনা

অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনোনিত

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক সভা তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘদিন পদশূন্য থাকায় সর্বম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক ফুটবলার ও আন্তঃ ইউনয়িন ফুটবল র্টুনামন্টেরে সফল পরচিালক অধ্যক্ষ এনামুল ইসলামকে তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। একই সাথে প্রধান শিক্ষক হোসনেআরা খানম, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, মো: ময়নুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলামকে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী আমিনুল হক আফরার মৃত্যুতে পদটি শুন্য ছিল।
এদিকে অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।