সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার মাঝেই মগজ খেকো অ্যামিবার উৎপাত, দিশেহারা হয়ে সতর্কতা জারি আমেরিকার | চ্যানেল খুলনা

করোনার মাঝেই মগজ খেকো অ্যামিবার উৎপাত, দিশেহারা হয়ে সতর্কতা জারি আমেরিকার

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এর মধ্যেই নতুন এক বিপদ হাজির হয়েছে সেখানে। মগজ খেকো অ্যামিবার প্রকোপ বাড়ছে দেশটিতে। এতে আরও দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।

ইতোমধ্যে এই বিষয়ে সতর্কতাও জারি করেছে ট্রাম্প প্রশাসন।

করোনার শুরুর দিকে আমেরিকার দক্ষিণের রাজ্যগুলোতে এই অ্যামিবার প্রকোপ শুরু হয়েছিল। এখন উত্তরের রাজ্যগুলোতেও এর উৎপাত শুরু হয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছে দেশটির প্রশাসন। প্রথমে মনে করা হয়েছিল, দূষিত পানি থেকে ছড়াচ্ছে এই অ্যামিবা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অ্যামিবা সাধারণত গরম পানির ঝিল, মাটি বা গরম জলধারায় থাকে। দূষিত পানি পান করলেই কেবল কারও শরীরে এই অ্যামিবা প্রবেশ করতে পারে, বিষয়টি এমন নয়।

বরং হ্রদে গোসল করার সময়ও এই অ্যামিবার শিকার হতে পারেন যে কেউ।

এই অ্যামিবা সরাসরি মস্তিষ্কে আঘাত করে। নাক দিয়ে প্রবেশ করে সোজা মগজে হানা দেয় এই প্রাণী।

তবে এটা ঠিক, যেসব হ্রদের পানি সাধারণত পরিষ্কার করা হয় না সেখানেই থাকে এই প্রাণী। এমনকি ফ্যাক্টরি থেকে নিষ্কাশিত গরম পানিতেও এই প্রাণীর দেখা মেলে।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আমেরিকায় ৩৪ জন মানুষ এই ঘাতক অ্যামিবার শিকার হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন।

১৯৬২ থেকে এখনও পর্যন্ত আমেরিকায় ১৪৫ জনের শরীরে অ্যামিবা প্রবেশ করেছে। তাদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই মারা গেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রিপাবলিকওয়ার্ল্ড, জিনিউজ

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।