সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নতুন ধরনের করোনা নিয়ে আশার কথা শোনালো ডব্লিউএইচও | চ্যানেল খুলনা

নতুন ধরনের করোনা নিয়ে আশার কথা শোনালো ডব্লিউএইচও

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরনের অতি সংক্রামক ‘রূপ’। ইতালিতেও মিলেছে এর অস্তিত্ব।

তবে, করোনা ভাইরাসের নতুন এ স্ট্রেইন নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তারা আশ্বস্ত করেছে, নতুন ধরনের ভাইরাসটির সংক্রমণের গতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আর সেটা নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু করার প্রয়োজন নেই। যে পদ্ধতিগুলোতে করোনা মোকাবিলা করা গেছে, নতুন এ ভাইরাসকেও সেই একই পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করা যাবে। তবে, সেটা করতে হবে আরও কঠোরভাবে।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইনের ছড়িয়ে পড়ার খবরে ইতোমধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত শনিবার লন্ডনসহ দেশের একাংশে লকডাউন ঘোষণা করে ব্রিটেন। এর কারণ, নতুন আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশের শরীরে নতুন এ করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন, মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মনে করছেন, এ ভাইরাস আগের স্ট্রেইনের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক এবং সেদেশে তা ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই, সংক্রমণের ভয়ে ইউরোপের দেশগুলো কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যুক্তরাজ্যে থেকে তাদের দেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ প্রায় ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।