সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নতুন করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: ব্রিটেন | চ্যানেল খুলনা

নতুন করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: ব্রিটেন

ব্রিটেনে ছড়িয়ে পড়েছে নতুন প্রজাতির করোনা ভাইরাস। আর তা এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ভাইরাসের ব্যাপারে তিনি জনগণকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছেন। জনগণকে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মনে চলার তাগিদ দিয়েছেন তিনি।

স্কাই নিউজকে তিনি বলেছেন, পরিস্থিতি খুবই গুরুতর। দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।

অবশ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে এরই মধ্যে ব্রিটেন গত সপ্তাহ থেকে নাগরিকদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। এরইমধ্যে নতুন ভাইরাসের খবর পাওয়া গেল।

এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, নতুন করোনা ভাইরাস ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন প্রজাতি দেখা দেওয়ার পর তার বিস্তার ঠেকাতে কয়েকটি ইউরোপীয় দেশ ব্রিটেনে ফ্লাইট নিষিদ্ধ করেছে। জার্মানি এবং ফ্রান্সও ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়ার কথা ভাবছে।

জানা গেছে, নতুন প্রজাতির ভাইরাসটি খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।