সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেনারা বর্তমানে সবচেয়ে বেশি পেশাদারিত্ব নিয়ে কাজ করছে: সেনাপ্রধান | চ্যানেল খুলনা

সেনারা বর্তমানে সবচেয়ে বেশি পেশাদারিত্ব নিয়ে কাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। এ কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাসদস্যদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

রবিবার ( ২০ ডিসেম্বর) সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের।

তিনি দেশের জন্য যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নতমানের চিকিৎসা সেবা দেয়ার কথাও বলেন।

এর আগে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।