সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদেশী মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৪২ বিলিয়ন ডলার | চ্যানেল খুলনা

বিদেশী মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৪২ বিলিয়ন ডলার

দেশর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশেল মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৫৭ হাজার কোটি টাকা। আর এই রিজার্ভ অর্জন সম্ভব হয়েছে বিশাল প্রবাসী আয়ের জন্য।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির কারণে দেশের অর্থনীতিতে ধাক্কা এসেছে, বিশেষ করে দেশের আমদানি খাতে খারাপ প্রভাব পড়ে। ৮ দশমিক ৫৬ শতাংশ আমদানি কমে ৫৪.৫৬ বিলিয়ন ডলার আমদানি হয় ২০১৯-২০ অর্থবছরে। করোনা মহামারি না থাকলে এটি ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি যেত। আর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্তই আমদানি ১২ দশমিক ৯৯ শতাংশ কমে আমদানি দাঁড়িয়েছে ১১.৭৪ বিলিয়ন ডলার।

করোনা মহামারির কারণে নাজুক বিশ্ব অর্থনীতির মধ্যেই বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স বেড়েছে ধারাবাহিকভাবে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ধারবাহিকভাবে বাড়ছে।

জুলাই নভেম্বর সময়ে ১ হাজার ৮৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে দেশে। ১-১০ ডিসেম্বর পর্যন্ত দশ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪০ লাখ ডলার। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৪২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দ্বিতীয় দিনে ২ হাজার ১৫৮ টাকা কমল সোনার দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।