সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৬২ ফুট উচ্চতায় ছবি তুলতে গিয়ে নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

২৬২ ফুট উচ্চতায় ছবি তুলতে গিয়ে নারীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় অবস্থিত ২৬২ ফুট উচ্চতার এক পর্বতে ছবি তুলতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন রোজি লুম্বা (৩৮) নামের এক নারী।

সম্প্রতি দেশটির ভিক্টোরিয়া রাজ্যের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে স্বামী ও সন্তানকে নিয়ে ঘুরতে যান রোজি। পার্কে বোরোকা লুকআউট নামে একটি পর্বত আছে যেখান থেকে একটি ঝর্ণা দেখা যায়। জায়গাটি এতটাই মনোরম যে প্রায়শই সেখানে মানুষ ঘুরতে যায় এবং অবশ্যই ছবি তোলে।

কিন্তু রোজি সেদিন দর্শনার্থীদের দাঁড়ানোর শেষ সীমা পার হয়ে যায়। এসময় একটি পাথরে উঠে ছবি তুলতে গিয়ে নিচে পড়ে যান এই নারী। ভিক্টোরিয়া রাজ্য পুলিশ সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা লুম্বার চিৎকারও শুনেছে, কিন্তু সাহায্য করতে পারেনি। লুম্বা পড়ে যাওয়ার পরপরই পুলিশ এসে পর্যটন কেন্দ্রটি বন্ধ করে দেয়। প্রায় ছয় ঘন্টা চেষ্টা শেষে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়্। তারপর আবারও পর্বতে দর্শনার্থীদের উঠতে দেয়া হয়।

এই ঘটনার পর সবাইকে সতর্ক হতে বলেছেন ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ। জীবনের চেয়ে ছবি মূল্যবান নয় জানিয়ে সব পর্যটকদের উদ্দেশ্যে বার্তা জানিয়েছে তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।