সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা সঞ্চালনা করেন প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, বর্তমান সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সুনীল দাস, এস এম কামাল হোসেন, আলমগীর হান্নান, আসাদুজ্জামান রিয়াজ, বাপ্পী খান, সোহেল মাহমুদ, শরিফুল ইসলাম বনি, হাসানুর রহমান তানজির, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, সোহেল রানা প্রমুখ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে কালো ব্যাজ ধারণ করা করে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।