সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় দ্বিবার্ষিক হাজি সম্মেলন | চ্যানেল খুলনা

তালায় দ্বিবার্ষিক হাজি সম্মেলন

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় দ্বিবার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে হাজি কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে তালার পুরাতন হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হাজি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
সম্মেলনের শুরুতে দারছুল কোরআন পেশ করেন আলহাজ¦ মাওলানা মোজাম্মেল হক। হাজি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ম-লীর সদস্য আলহাজ¦ অধ্যক্ষ কামরুল ইসলাম, আলহাজ¦ মাওলানা আবদুস সামাদ, আলহাজ¦ অধ্যক্ষ আয়ুব আলী, আলহাজ¦ ডা. মাহমুদুল হক, আলহাজ¦ মাওলানা ময়নুদ্দীন, আলহাজ¦ মোড়ল আবদুর রশিদ, আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, আলহাজ¦ মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, উপজেলা কমিটির সদস্য আলহাজ¦ মিজানুরর হমান, আলহাজ¦ আমিনুর রহমান, আলহাজ¦ জহিরুল হক, আলহাজ¦ সুজায়েত আলী, আলহাজ¦ নূর ইসলাম, আলহাজ¦ মুনছুর আলী প্রমুখ। প্রসঙ্গত, ২০০৮ সালে হাজিদের সুখে-দুঃখে পাশে থাকা ও প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে হাজি কল্যাণ ফাউন্ডেশন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।