সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরার এক পুলিশ সদস্যকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

সাতক্ষীরার এক পুলিশ সদস্যকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার প্রথম দেবহাটা থানায় ব্যতিক্রমী উদ্যোগে এক পুলিশ সদস্যকে বিদায় জানানো হয়েছে। বিদায়ী সংবর্ধিত পুলিশ সদস্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের আসাদুর রহমানকে দীর্ঘ ৩৫ বছর কর্মজীবন শেষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে সরকারি গাড়িতে সুসজ্জিত করে তার নিজ বাড়ি কালীগঞ্জে পৌঁছে দেওয়া হয়।
এর আগে থানার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসিপুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল মৈত্র, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই মিজানুর রহমান, হাসিনা খাতুন, এএসআই শামীম হোসেন, পুলিশ সদস্য পারভেজ কবির, ববি আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এস এম নাসির উদ্দীন, এসআই আবু হানিফ, নিখিল কুমার, আসিফ মাহমুদ, পিএসআই সাইফুল ইসলাম, এএসআই পূর্ণ হরিশ্চন্দ্র, মোজাম্মেল হক, রশীদুল ইসলাম, সোহেল রানা সহ সকল সদস্যরা।
উল্লেখ যে,  আসাদুর রহমান ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। তিনি ৩৫ বছরে কর্মজীবনে ৭৭ বার পুরস্কৃত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।