সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় বাজার করতে এসে সড়কে পা হারলেন ব্যবসায়ী | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বাজার করতে এসে সড়কে পা হারলেন ব্যবসায়ী

বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে প্রতিমধ্যে ডান পা হারালেন এক ব্যবসায়ী।
পা হারানো ব্যবসায়ীর নাম খোকন গাজী(৫৫)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলবাহার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবহাটার ইছামতি নদীর বালু নিয়ে একটি ভারী ট্রাক সাতক্ষীরার দিকে যাচ্ছিল। একই সময় ঐ ব্যবসায়ীও বাজারের উদ্দেশ্যে ঈদগাহ হাটে আসছিল। উভয় ব্যক্তিরা ৪টার দিকে দেবহাটা সড়কের রেফারি মিজানুরের বাড়ি সংলগ্নে আসলে ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ব্যবসায়ীর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ডান পা ছিড়ে পড়ে। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘাকত ট্রাক এবং ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল টি জব্দ করে থানায় নিয়ে যায়।
দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল মৈত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।